ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বালিয়াকান্দিতে কীটনাশক পান করে চিকিৎসাধীন অবস্থায় তরুণীর মৃত্যু

আক্কাস আলী খান, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামে কীটনাশক পান করার পর চিকিৎসাধীন অবস্থায় নুপুর খাতুন (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১২ জুন দুপুরে পারিবারিক ও সাংসারিক বিষয় নিয়ে নুপুর খাতুনের সঙ্গে তার শাশুড়ি শারমিন বেগমের কথা-কাটাকাটি ও তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে তিনি গোয়ালঘরে রাখা ঘাসে ব্যবহৃত কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন।

পরে তার চিৎকার শুনে স্বজন ও প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে ১৪ জুন তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার আরও অবনতি হলে ১৫ জুন উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৯ জুন) ভোর আনুমানিক ৫টার দিকে নুপুর খাতুন মারা যান।

নিহত নুপুর খাতুন বালিয়াকান্দি উপজেলার ইলিশকোল গ্রামের মিঠু সরদার ও উর্মি বেগমের মেয়ে এবং একই গ্রামের রানা সাহেবের স্ত্রী।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

বালিয়াকান্দিতে কীটনাশক পান করে চিকিৎসাধীন অবস্থায় তরুণীর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x