পোরশায় স্বপ্নসারথি কিশোরীদের হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধি:- নওগাঁ জেলার পোরশা উপজেলায় স্বপ্নসারথি কিশোরীদের নিয়ে হাঁস-মুরগি পালন বিষয়ক একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন ২০২৬) অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রাকিবুল ইসলাম।
প্রশিক্ষণে হাঁস-মুরগি পালন, পরিচর্যা, রোগ প্রতিরোধ ও আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন পোরশা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আজিজ আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পোরশা শাখার ব্যবস্থাপক (দাবি) মেঃ জিয়াউর রহমান, জেলা ব্যবস্থাপক (সেলপ) নওগাঁ মোসাঃ বিউটি আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেন সেলপ কর্মকর্তা মোঃ ওয়াসিম উদ্দিন। এতে সহযোগিতা করেন সিও (সেলপ) পোরশা নিতালী রাণী।
আয়োজকরা জানান, কিশোরীদের দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মতামত