ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

রাবি বাংলা অ্যালামনাই রাজশাহী বিভাগীয় ফল উৎসব

মো: মফিদুল ইসলাম সরকার: আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘ফল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান’, যার আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ অ্যালামনাই ২০২৬-এর রাজশাহী বিভাগীয় শাখা। University of Rajshahi-এর প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. মো: আবদুল ওহাব, সভাপতি, রাজশাহী বিভাগীয় কমিটি, বাংলা বিভাগ অ্যালামনাই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি জামিল রায়হান, সাবেক সভাপতি, কেন্দ্রীয় কমিটি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. শহীদ ইকবাল, প্রফেসর ড. ইব্রাহীম আলী (অধ্যক্ষ, রাজশাহী কলেজ), প্রফেসর ড. শিখা সরকার (অধ্যক্ষ, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ) এবং মো: মানিকুল ইসলাম, বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে আম, জাম, কাঁঠাল, লিচু ও আনারসসহ দেশীয় মৌসুমি ফলের সমাহার ছিল। অংশগ্রহণকারীরা ফল উপভোগের পাশাপাশি স্মৃতিচারণ ও সৌহার্দ্যপূর্ণ আড্ডায় অংশ নেন। প্রাক্তন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিময় দিনগুলো স্মরণ করেন।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মো: আবদুল ওহাব বলেন, এ ধরনের আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক ও সম্প্রীতি আরও সুদৃঢ় করে।

প্রধান অতিথি কবি জামিল রায়হান বলেন, এ ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে বন্ধন গভীর করার পাশাপাশি দেশীয় ফলের প্রতি আগ্রহ ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতেও ভূমিকা রাখে।

আয়োজকরা জানান, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও সামাজিক বন্ধন জোরদারের লক্ষ্যেই এই আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলা নিয়মিত আয়োজনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

রাবি বাংলা অ্যালামনাই রাজশাহী বিভাগীয় ফল উৎসব

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x