দেশের অবহেলিত বিশাল জনগোষ্ঠীর কল্যাণে নিবেদিত প্রাণ উস্তাদ সুলতান নাঈম
মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার:- খুব অল্প সময়ে এবং অল্প বয়সেই মানবতার ডাকে, মানবতার কল্যাণে, আর্তমানবতার সেবা ও কল্যাণে সাড়া দিয়ে মানবতার ফেরিওয়ালা খ্যাত হিসেবে সুপরিচিত লাভ করেন মো উস্তাদ সুলতান নাঈম বিন ইসলাম।
গাজীপুর মহানগরীর টঙ্গী থেকে পরিচালিত করে আসছেন দেশ জুড়ে কল্যাণ ও সেবার সার্বিক এই কার্যক্রম। ২০১৮ সাল থেকে যাত্রা শুরু করে তার এই কার্যক্রম দেশ জুড়ে এক অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন। তিনি অল্প সময়ের মধ্যে অল্প বয়সেই মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি লাভ করেছেন। একাধারে তিনি একজন দক্ষ হাফেজ, আলেম, দাঈ, মাদ্রাসা শিক্ষক, ইসলামি গবেষক, ইসলামি সংগীত শিল্পী, লেখক, দক্ষ সংগঠক, মোটিভেশনাল স্পিকার, প্রতিবাদী কণ্ঠ, সমাজ সেবক এবং হাজারো মানুষের আশার আলো নিরব বাতিঘর মানবতার ফেরিওয়ালা।
তিনি সারা দেশে অপহরণ, ধর্ষণ, খুন, হত্যা, নারী ও শিশু নির্যাতন, চাঁদাবাজি, মুসলিম নির্যাতন, দেশ ও বিদেশি আগ্রাসন, মাদক বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক। অসংখ্য যুব সমাজের আইডল। তিনি দেশের অবহেলিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত, অধিকার হারা, ধর্ষিতা, বিধবা, ইয়াতিম ও দুস্থ মানুষের আশার আলোর প্রদীপ। তিনি দিন রাত অবিরাম তাদের জন্য কাজ করে যাচ্ছেন।
হলি ম্যারেজ মিডিয়ার মাধ্যমে সঠিক পাত্র পাত্রী খুঁজে দেওয়ার মাধ্যমে ১০০ এর বেশি বিবাহ সম্পূর্ন করেছেন। ধর্ষিত মেয়েদের বিবাহের ব্যবস্থা করেছেন। বিধবা নারীদের বিবাহের ব্যবস্থা করেছেন। অসুন্দর ও বয়স্ক নারী পুরুষ এবং অবহেলিত দুস্থ নারী-পুরুষের বিবাহের ব্যবস্থা করেছেন। অসংখ্য অমুসলিমকে কালিমা পড়িয়ে ইসলামের পতাকা তলে নিয়ে এসেছেন। নওমুসলিমদের বাসস্থান ও তাদের কর্মের সুব্যবস্থা করেছেন। আইনী সহযোগিতা করেছেন। বিভিন্ন সময় যৌক্তিক আন্দোলন গড়ে তুলেছেন।
তিনি জীবনের জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত দেশ ও জাতির কল্যাণে এবং ইসলামি খিলাফাহ'র জন্য, পবিত্র কোরআনের আইন বাস্তবায়নের জন্য কাজ করতে চান। জান ও মাল দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করে যেতে চান। মনে প্রাণে শহীদি তামান্না করেন।
মতামত