ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

‎নাসিরনগরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা,

‎মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি: ‎ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

‎এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে নাসিরনগর থানার পুলিশ। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউনের অভিযোগে মঙ্গলবার (৯ জুন) দুপুরে থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

‎সোমবার (৮ জুন) সকাল-বিকেলের মধ্যে নাসিরনগর কলেজ মোড় থেকে কুন্ডা গ্রামের রাস্তা হয়ে তিতাস নদীর সেতু পর্যন্ত কয়েকজন ছাত্রলীগ কর্মী মোটরসাইকেল শোডাউন করেন। ১ মিনিট ৪৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, শোডাউনের নেতৃত্ব দেন নাসিরনগর উপজেলা ছাত্রলীগ নেতা নাসিমুর রহমান আকাশ।

‎ভাইরাল হওয়া ভিডিও ও ফেসবুক পোস্টে নাসিমুর রহমান আকাশ টাইমলাইনে লিখেন, “শিশুমৃত্যু, খুন, ধর্ষণ, তেল-গ্যাস-বিদ্যুতের সংকট ও শিক্ষার অধিকার হরণে দায়ী সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল। লাল সবুজের পতাকায় মুজিব তোমায় দেখা যায়। মুজিব তোমার স্মরণে ভয় করিনা মরনে। জেল মামলা হামলা ও মব কোন কিছু দিয়ে আমাদের দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। চলছে লড়াই, চলবে। শেখ হাসিনা আসবে। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।”

‎‎এর আগে গত ২৭ মে রাধিকা-নবীনগর মহাসড়কে ‘ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগ’ ব্যানারে একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান হৃদয়কে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় আশিকুর রহমান হৃদয়কে প্রধান আসামি করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

‎‎এছাড়া গত ১২ মে ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব মেড্ডা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল করে। মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সদস্য লিমন আল স্বাধীন। মিছিলের ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক।  আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে এ ঘটনায় লিমন আল স্বাধীনকে প্রধান আসামী করে এবং অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে অন্তর্ভুক্ত করে সন্ত্রাসবিরোধী আইনে সদর মডেল থানায় আরেকটি মামলা দায়ের করা হয়।

‎‎নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একাধিক ঝটিকা মিছিল ও মোটরসাইকেল শোডাউনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল, মোটরসাইকেল শোডাউন এবং থানা ঘেরাও কর্মসূচি পালন করেন। একইসঙ্গে কলেজ ছাত্রদলের নেতাকর্মীরাও পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং তাদের অবহেলার কারণেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে অভিযোগ করেন। তাদের এই প্রতিবাদের পরিপ্রেক্ষিতে সদর মডেল থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণে বাধ্য হয় বলে তারা দাবি করেন।

‎‎নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭ থেকে ৮টি মোটরসাইকেলে একটি শোডাউন অনুষ্ঠিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও সেখানে কাউকে পাওয়া যায়নি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের কার্যক্রম চলছে।

‎তিনি আরও জানান, এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় নাসিমুর রহমান আকাশকে প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ১২-১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

‎নাসিরনগরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউন, থানায় মামলা,

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x