*সীমান্তবর্তী এলাকায় পারস্পারিক সৌহার্দ্য , সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা।
পোরশা (নওগাঁ) প্রতিনিধি মোঃ কামরুজ্জামান সরকার বাবু:- নওগাঁর সাপাহারে অদ্য ০৮ জুন ২০২৬ তারিখ ১৫৩০ ঘটিকা হতে ১৬৩৫ ঘটিকা পর্যন্ত উপজেলা প্রশাসন, সাপাহার, নওগাঁ কর্তৃক আয়োজিত সীমান্তবর্তী এলাকায় পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি, অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। এছাড়া মাননীয় জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান স্যার, উপজেলা নির্বাহী অফিসার, সাপাহার,থানা অফিসার ইনচার্জ, সাপাহারসহ স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় *অধিনায়ক উপস্থিত সকলের উদ্দেশ্যে সীমান্ত নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিসহ নিম্নবর্ণিত বিষয়সমূহ নিয়ে আলোচনা করেনঃ*
* সীমান্ত দিয়ে পুশ-ইনের কারণ, এর সম্ভাব্য প্রভাব এবং তা প্রতিরোধে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সীমান্তবাসীর সমন্বিত ভূমিকা*।
* মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তবাসীকে সচেতন ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।*
* সীমান্ত অপরাধ দমনে বিজিবিকে সময়োপযোগী ও নির্ভরযোগ্য তথ্য দিয়ে সহযোগিতা করার গুরুত্ব তুলে ধরেন।*
চোরাচালান কার্যক্রমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে জনপ্রতিনিধিদের কঠোর অবস্থান ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ* এবং জনগণকে নিয়মিত উদ্বুদ্ধ করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
*নারী ও শিশু পাচার, অস্ত্র ও মাদকের ভয়াবহতা, চোরাচালানের ক্ষতিকর প্রভাব এবং অবৈধ অনুপ্রবেশের নেতিবাচক পরিণতি* সম্পর্কে উপস্থিত সকলকে সচেতনতা ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
*সীমান্ত-সংশ্লিষ্ট যেকোনো তথ্য বা বক্তব্য যথাযথ যাচাই-বাছাই ও প্রাতিষ্ঠানিক নির্দেশনার আলোকে প্রদান* করা হয়ে থাকে। এ প্রসঙ্গে তিনি বলেন, সংশ্লিষ্ট বিষয়ে কোনো প্রশ্ন অথবা তথ্যের প্রয়োজনে তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি সর্বোচ্চ আন্তরিকতার মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন বলে সংশ্লিষ্ট সকলকে আশ্বস্ত করেন।
মতামত