ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফে ২৭ কেজি গাঁজাসহ আটক ৩

টেকনাফে ২৭ কেজি গাঁজাসহ আটক ৩

টেকনাফে ২৭ কেজি গাঁজাসহ আটক ৩

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৮ লাখ ১০ হাজার টাকা মূল্যের ২৭ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, গত ৭ জুন বিকেল ৩টার দিকে টেকনাফ জিরো পয়েন্ট সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানের সময় একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দিলে সেটি সংকেত অমান্য করে সমুদ্রে একটি বস্তা ফেলে পালানোর চেষ্টা করে।

পরে কোস্ট গার্ড সদস্যরা বস্তাটি উদ্ধার করে গাঁজা ভর্তি দেখতে পান এবং ধাওয়া করে বোটটি আটক করেন। বোটে তল্লাশি চালিয়ে আরও একটি গাঁজা ভর্তি বস্তা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দুই বস্তা থেকে মোট ২৭ কেজি গাঁজা জব্দ করা হয় এবং তিন মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

টেকনাফে ২৭ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি
টেকনাফে ২৭ কেজি গাঁজাসহ আটক ৩
0:00 0:00
1.0x