ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সাদুল্লাপুরে জুয়া আসরে অভিযান, ৩ জুয়াড়ি গ্রেফতার

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে জুয়ার আসর থেকে ৩ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। এ সময় জুয়া খেলার বিভিন্ন আলামত জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে সাদুল্লাপুর উপজেলার ৯ নম্বর বনগ্রাম ইউনিয়নের উত্তর মনদুয়ার (টুনিরচর) এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার সময় ৩ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. ইসমাইল হোসেন (৫৫), মো. লাল মিয়া (৫২) এবং শাহদাৎ হোসেন শাহে (২৯)। তারা গাইবান্ধা সদর ও সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, অভিযানের সময় আরও ৮ থেকে ৯ জন জুয়াড়ি দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে জুয়া খেলার আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাদুল্লাপুর থানায় মামলা নং-০৯, তারিখ ০৬ জুন ২০২৬, প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭-এর ৩/৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জুয়া ও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সাদুল্লাপুরে জুয়া আসরে অভিযান, ৩ জুয়াড়ি গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x