ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

চাঁদপুরে মোটরসাইকেল শিখতে গিয়ে প্রাণ গেল মামা ও ভাগ্নির

এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ চাঁদপুর : মামা রাব্বির কাছে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে অকালে প্রাণ ঝরে গেল ভাগ্নি ঈশা মনির। চাঁদপুরের মতলব সেতুর এপ্রোচ সড়কে সওজ-এর একটি গাড়ির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মামা-ভাগ্নি দুজনেরই মৃত্যু হয়েছে। 

সোমবার (২ জুন) বিকেলে ঘটা এই দুর্ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঈশা মনি ঢাকা থেকে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। ভাগ্নির আগ্রহ দেখে মামা রাব্বি (২৩) তাকে বাইক চালানো শেখাতে বের হন। বিকেল সাড়ে ৪টার দিকে মতলব সেতুর উত্তর পাশে পৌঁছালে হঠাৎ বিপরীত দিক থেকে আসা সড়ক ও জনপদ বিভাগের (সওজ) একটি গাড়ির সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড গতির আঘাতে বাইকসহ দুজনই ছিটকে পড়েন রাস্তায়।

স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাব্বির মৃত্যু হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঈশা মনিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ভাগ্যের নির্মম পরিহাসে ঢামেকে নেওয়ার পথেই ঈশা মনির নিথর দেহ মৃত্যুর কোলে ঢলে পড়ে।

নিহত রাব্বি মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে, তিনি বর্তমানে কলাদীতে বসবাস করতেন। অন্যদিকে, ঈশা মনির পরিবার দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করছে। সে ঢাকায় একটি প্রাইভেট স্কুলে নবম শ্রেণিতে পড়ত। তার বাবা জুয়েল মিয়া সচিবালয়ে কর্মরত একজন কর্মকর্তা।

​মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান মানিক জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

চাঁদপুরে মোটরসাইকেল শিখতে গিয়ে প্রাণ গেল মামা ও ভাগ্নির

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x