ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গাইবান্ধায় সহকারী পুলিশ সুপার এ বি এম রশিদুল বারীর বদলিজনিত বিদায় সংবর্ধনা

মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলা পুলিশের সি-সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ বি এম রশিদুল বারীর বদলিজনিত বিদায় উপলক্ষে মঙ্গলবার (২ জুন ২০২৬) জেলা পুলিশের উদ্যোগে এক আন্তরিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন। তিনি বিদায়ী কর্মকর্তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং তাঁর কর্মজীবনের নিষ্ঠা, সততা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার প্রশংসা করেন।

এ সময় বক্তারা বলেন, এ বি এম রশিদুল বারী গাইবান্ধা জেলা পুলিশে কর্মরত অবস্থায় দক্ষ নেতৃত্ব, মানবিক আচরণ এবং জনসেবামূলক মনোভাবের মাধ্যমে সহকর্মী ও সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের সেবায় তাঁর অবদান জেলা পুলিশের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের সদস্য ও সহকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা বিদায়ী কর্মকর্তার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর ভবিষ্যৎ সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাই এ বি এম রশিদুল বারীর নতুন কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সুখী জীবন কামনা করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গাইবান্ধায় সহকারী পুলিশ সুপার এ বি এম রশিদুল বারীর বদলিজনিত বিদায় সংবর্ধনা

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x