ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

দূর্গাপুর ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি

দূর্গাপুর ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি

দূর্গাপুর ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি 

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি:- রাজশাহীর দুর্গাপুরে ইউনিয়ন ভূমি (তহসিল) অফিসে জানালার গ্রিল কেটে ও থাই গ্লাস ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঈদের দীর্ঘ ছুটির সুযোগে সংঘটিত এ ঘটনায় কম্পিউটারের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশসহ বিভিন্ন মালামাল চুরি হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর পৌর সদরের সিংগা হাট এলাকায় অবস্থিত ঝালুকা ইউনিয়ন ভূমি অফিসে।

অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটির কারণে অফিস বন্ধ ছিল। ছুটি শেষে সোমবার (১ জুন) সকালে কর্মচারীরা অফিস খুলতে এসে জানালার গ্রিল কাটা ও থাই গ্লাস ভাঙা অবস্থায় দেখতে পান।

ভেতরে প্রবেশ করে দেখা যায়, অফিস কক্ষের আসবাবপত্র ও নথিপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। কম্পিউটারের মনিটর ভাঙা অবস্থায় পাওয়া গেলেও হার্ডডিস্ক, র‌্যাম, প্রসেসর, মাদারবোর্ড, সিডি/ডিভিডি ড্রাইভ, ওয়াইফাই রাউটারসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরি হয়ে গেছে।

ঝালুকা (সিংগা হাট) ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা (নায়েব) নরশাদ আলী জানান, ঈদের ছুটির সুযোগে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা অফিসের ভেতরে তছনছ চালিয়ে প্রয়োজনীয় যন্ত্রাংশ নিয়ে যায়।

তিনি আরও জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয় এবং পরে থানায় সাধারণ ডায়েরি করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দুর্গাপুর থানা পুলিশ-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর হওয়ায় বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ জড়িতদের শনাক্তে পুলিশের একটি টিম কাজ করছে। পাশাপাশি চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

দূর্গাপুর ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি
দূর্গাপুর ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি
0:00 0:00
1.0x