ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টেকনাফ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের আনন্দঘন ঈদ আড্ডা অনুষ্ঠিত

মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার:পবিত্র ঈদুল আজহার আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করতে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের অংশগ্রহণে এক আনন্দঘন ঈদ আড্ডা অনুষ্ঠিত হয়েছে। ঈদের পঞ্চম দিনে প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এই মিলনমেলায় স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সাংবাদিকরা একে অপরের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব, স্থানীয় বিভিন্ন সমসাময়িক বিষয়, সামাজিক সমস্যা এবং গণমাধ্যমের উন্নয়ন ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়।

সাংবাদিক নেতৃবৃন্দ ও উপস্থিত গণমাধ্যমকর্মীরা বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সৌহার্দ্য সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও কর্মপরিবেশকে আরও সমৃদ্ধ করে। ঈদের মতো ধর্মীয় উৎসবগুলো সেই বন্ধনকে আরও দৃঢ় করার সুযোগ এনে দেয়।

বক্তারা আরও বলেন, ঈদুল আজহা ত্যাগ, মানবতা ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। এই শিক্ষা ধারণ করে সমাজের কল্যাণে এবং সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলা ও সৌহার্দ্যপূর্ণ আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আড্ডা শেষে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টেকনাফ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের আনন্দঘন ঈদ আড্ডা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x