ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ঈদের ছুটিতে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-: যশোরের মণিরামপুর উপজেলায়  মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন।

রোববার (৩১ মে) রাত ৯ টার দিকে উপজেলার খেদাপাড়ার তালতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন কাশিমনগর ইউনিয়নের নাদড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রাকিব হোসেন (২৭) ও কামরুজ্জামানের ছেলে মেহেদী হাসান জনি (২৬)। তাদের মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। নিহতদের বন্ধু আব্দুর রাজ্জাক পিন্টু জানান, রাকিব যশোর শহরের একটি ওষুধ ফার্মেসীতে ও মেহেদী ঢাকায় পাকিজা কোম্পানিতে চাকরি করেন। ঈদের ছুটিতে তারা গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। 

রোববার সন্ধ্যার পর তারা দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। মোটরসাইকেলের চালকের আসনে ছিলেন রাকিব। রাত ৯ টার দিকে তারা রাজগঞ্জ বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথিমধ্যে খেদাপাড়া তালতলা নামক স্থানে পৌঁছালে সামনের একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে তাদের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এসময় সড়কের পাশে থাকা গাছে ধাক্কা লেগে রাকিব ও মেহেদী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

এলাকাবাসী জানান, মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় মুহুর্তের মধ্যে তরতাজা দুই যুবকের জীবন প্রদীপ নিভে গেল। 

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জোবায়ের আহমেদ জানান, রাকিব ও মেহেদীকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। মাথা ও বুকে প্রচন্ড আঘাত লাগার কারণে তাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানা জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যুর ঘটনাটি উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।#

প্রেরক:-মো,মনির হোসেন,যশোর জেলা:

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ঈদের ছুটিতে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x