পটিয়ায় সড়ক দূর্ঘটনায় ঈদের দিনে ৩জন নিহত। ঈগল পরিবহন তুলে নেয়ার দাবি।
ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি:-চট্টগ্রামের পটিয়া ভেল্লাপাড়া ব্রিজ সংলগ্ন (তালতলা) মুখোমুখী সড়ক দূর্ঘটনায় ৩জন নিহত ও ১৪জন গুরতর আহত হয়।
হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়,২৮শে মে(বৃহস্পতিবার) ঈদের দিন রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম মুখী ঈগল পরিবহনের (চট্টগ্রাম জ-১১-০১১৬)সাথে বিপরীত মুখী লেগুনা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে ২জন ঘটনা স্হলে ও ১জন চমেক হাসপাতালে নেয়ার পথে মারা যায়।নিহতরা হলেন এমদাদুল ইসলাম রুবেল (২৭)পীং-মৃত আবদুল মোমিন,আশিয়া ইউনিয়নের মল্ল পাড়া গ্রামে।সে মইজ্যার টেক বোনের শ্বশুর বাড়িতে কুরবানির মাংস দিয়ে ফেরার পথে দূর্ঘটনার শিকার হন।মোহাম্মদ ইউসুফ কোং(৫৪)পীং-মৃত দুলামিঞা মিস্ত্রি,দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের খানমোহনা গ্রামের পশ্চিম পাড়া।সে চট্টগ্রামস্হ মেয়ের বাসায় কুরবানির মাংস দিয়ে ফেরার পথে দূর্ঘটনার শিকার হন।সজিব(২৪)তার বাড়ি কর্নফুলী উপজেলায়।সে পটিয়ায় বোনের শ্বাশুড় বাড়ীতে মাংস নেয়ার পথে দূর্ঘটনায় মারা যায়।আহতদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়।
হাইওয়ে থানার ওসি হারুনর রশীদ জানান,রাত সাড়৮টায় ঈগল ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত হয় ১৪জন আহত হয়। আহতদের দ্রুত চমেক হাসপাতালে পাঠানো হয়।
হঠাৎ মৃত্যুর সংবাদ শুনে আশিয়া ও দঃভূর্ষি ইউনিয়নে শোকের মাতম চলছে।ঘন ঘন ঈগল বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটানোর ফলে এলাকাবাসী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে ঈগল বাস তুলে নেয়ার দাবি জানান প্রশাসনের প্রতি।
মতামত