বিরল সরকারি কলেজ এর সাবেক অধ্যক্ষ খলিলুর রহমানের ইন্তেকাল
================================
সেলিম রেজা, বিরল (দিনাজপুর) প্রতিনিধি:বিরল সরকারি কলেজ এর সাবেক অধ্যক্ষ মোহাম্মদ খলিলুর রহমান (৮৬) আজ শুক্রবার (২৯ মে) ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটের দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের প্রথম জানাযা আজ শুক্রবার (২৯ মে) বাদ জুম্মা বেলা ৩:০০ ঘটিকায় বিরল সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় জানাযা বিকাল ৫:৩০ মিনিটে উপজেলার ০৪নং শহরগ্রাম ইউনিয়নের নোনাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে নোনাগ্রাম বাইবো দিঘী পারিবারিক কবরস্থানে দাফনকার্য্য সম্পন্ন করা হয়।
মরহুমের মৃত্যুতে পৃথক পৃথক বার্তায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তিনার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে।
মতামত