বাবার কবর জিয়ারত করলেন বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু
মোঃ ইলিয়াছ খান সালথা উপজেলা প্রতিনিধি ফরিদপুর: ঈদুল আযহা উপলক্ষে ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুর -২ এ এসে সাবেক বিএনপির মহাসচিব, সাবেক মন্ত্রী, বিএনপির রবির নেতা মরহুম কে এম ওবাইদুর রহমানের কবর জিয়ারত করেছেন তাঁর কন্যা - বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু (এমপি)
গতকাল (২৮ মে) নগরকান্দা উপজেলার লস্করদিয়া নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে গিয়ে তিনি তার মরহুম পিতার কবর জিয়ারত করেন, এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে শাম ওবায়েদ ইসলাম রিংকু বলেন,আমার বাবা মরহুম কে এম ওবায়দুর রহমান আজীবন মানুষের কল্যাণে কাজ করে গিয়েছেন। তাঁর আদর্শ বুকে ধারণ করে আমি জনগণের সেবা করে যেতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন পলাশ, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক জুলফিকার জুয়েল, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসূল সামদানী আজাদ সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ জনপ্রতিনিধি ও অসংখ্য নেতা কর্মীরা।
পরে স্থানের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী সালথা ও নগরকান্দার কোন মানুষের নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু (এমপি)। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তিনি দেশবাসীর সুখ, শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ গ্রহণ করেন, এ সময় তিনি সালথা ও নগরকান্দার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানান, তিনি আরো বলেন আমি যতদিন বেঁচে থাকবো সালথা ওনগরকান্দা মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ এজন্য আমি সকলের সহযোগিতা কামনা করি।
মতামত