ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

দায়িত্ব পালনকালে সাংবাদিক আবদুল্লাহ আল সম্রাটের ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর: বিএমইউজে টেকনাফ উপজেলা শাখার নিন্দা

টেকনাফের হোয়াইক্যংয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আবদুল্লাহ আল সম্রাটের ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর: বিএমইউজে টেকনাফ উপজেলা শাখার নিন্দা

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম:-কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসী ও ডাকাত চক্রের হামলার শিকার হয়েছেন সাংবাদিক আবদুল্লাহ আল সম্রাট। হামলার সময় দুর্বৃত্তরা তাঁর ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে এলাকায় আতঙ্কের সৃষ্টি করে।

জানা যায়, সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে ঘটনাস্থলে গেলে একদল সন্ত্রাসী অতর্কিতভাবে সাংবাদিক সম্রাটের ওপর হামলা চালায়। এ সময় তাঁকে ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং তাঁর মোটরসাইকেল ব্যাপকভাবে ভাঙচুর করা হয়। স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা সংঘবদ্ধভাবে এ ঘটনা ঘটিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ, সচেতন নাগরিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, এটি স্বাধীন সাংবাদিকতা, সত্য প্রকাশ এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হুমকি।

সাংবাদিকরা সমাজের নানা অনিয়ম, দুর্নীতি, অপরাধ ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরে জনগণকে সচেতন করার দায়িত্ব পালন করেন। তাই পেশাগত দায়িত্ব পালনের সময় তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মনে করছেন সচেতন মহল।

এদিকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) টেকনাফ উপজেলা শাখা। সংগঠনের নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করতে একটি স্বার্থান্বেষী মহল ধারাবাহিকভাবে হামলা, ভয়ভীতি ও নির্যাতনের পথ বেছে নিচ্ছে। কিন্তু এসব হামলা কখনোই সত্য ও ন্যায়ের পথ রুদ্ধ করতে পারবে না।

তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

দায়িত্ব পালনকালে সাংবাদিক আবদুল্লাহ আল সম্রাটের ওপর হামলা, মোটরসাইকেল ভাঙচুর: বিএমইউজে টেকনাফ উপজেলা শাখার নিন্দা

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x