চট্টগ্রামের বহিনোঙরে তেলবাহী জাহাজে আগুন: নিয়ন্ত্রণে কোস্ট গার্ডের মরিয়া চেষ্টা।
জামাল উদ্দীন কক্সবাজার জেলা :-চট্টগ্রাম বন্দরের বহিনোঙরে ‘এমটি মেঘনা ট্রেডার’ নামক একটি তেলবাহী জাহাজে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে সাতটার দিকে (সকাল ৭:২৫ মিনিটে) হঠাৎ করেই জাহাজটিতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।
খবর পাওয়ার পরপরই সমুদ্রের বুকে এই আগুন নিয়ন্ত্রণে আনতে দ্রুত উদ্ধার অভিযান শুরু করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের বেশ কয়েকটি চৌকস ইউনিট।সমুদ্রের বুকে আগুন নেভানো এবং বড় ধরনের বিপর্যয় এড়াতে কোস্ট গার্ডের বিশাল বহর কাজ করছে। ঘটনাস্থলে নিয়োজিত রয়েছে: কোস্ট গার্ড জাহাজ: ‘শ্যামল বাংলা’ ও ‘বিসিজিটি প্রমত্ত’। বিসিজি বেইস চট্টগ্রাম এবং বিসিজি আউটপোস্ট পতেঙ্গা থেকে আসা দুটি ফায়ার ফাইটিং টিম।
উদ্ধারকাজে গতি আনতে ব্যবহার করা হচ্ছে একাধিক হাইস্পিড বোট। কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কন্ট্রোল রুম থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। তারা জানিয়েছেন, তাদের সদস্যরা অত্যন্ত দক্ষতার সাথে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তবে ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না—তা এখনো প্রাথমিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত জানা যাবে বলে আশা করা হচ্ছে।
মতামত