পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবির প্রকাশক ও সম্পাদক
জামাল উদ্দিন,জেলা প্রতিনিধি, কক্সবাজার:- পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি পত্রিকার প্রকাশক ও সম্পাদক মহোদয়ের সম্মানিত পরিবারবর্গ, সকল সহকর্মী, পাঠক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন জেলা প্রতিনিধি জামাল উদ্দিন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, ভালোবাসা ও সম্প্রীতির এই পবিত্র উৎসব সবার জীবনে সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি বয়ে আনুক। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং দেশ ও জাতির জন্য কল্যাণ ও শান্তি দান করুন।”
তিনি আরও বলেন, ঈদুল আযহার প্রকৃত শিক্ষা মানুষের মাঝে সৌহার্দ্য, মানবতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। এ উৎসবের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান তিনি।
শেষে তিনি দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
ঈদ মোবারক
— জামাল উদ্দিন
জেলা প্রতিনিধি, কক্সবাজার
মোবাইল: ০১৮১৮৭৫৭৮৬৮
মতামত