ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

আসন্ন ইউপি নির্বাচন: খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন রানা

মোশাহিদ আলী :- সুনামগঞ্জের ছাতক উপজেলার ৬নং খুরমা উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন ছাত্ররাজনীতির পরিচিত মুখ ও তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব আনোয়ার হোসেন রানা। তার এ ঘোষণার পর ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে।

সম্প্রতি এক শুভেচ্ছা বার্তায় আনোয়ার হোসেন রানা ৬নং খুরমা উত্তর ইউনিয়নসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। সুখে-দুঃখে এলাকার মানুষের সঙ্গে ছিলাম এবং ভবিষ্যতেও থাকতে চাই। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে ৬নং খুরমা উত্তর ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চাই।”

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রজীবন থেকেই আনোয়ার হোসেন রানা রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি সাবেক সাধারণ সম্পাদক, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজ ছাত্রদল; সাবেক আহ্বায়ক, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজ ছাত্রদল এবং সাবেক যুগ্ম আহ্বায়ক, ছাতক উপজেলা ছাত্রদল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জনসেবামূলক বিভিন্ন কার্যক্রমে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত থাকার কারণে এলাকায় একজন পরিচিত ও জনপ্রিয় মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি। তরুণ প্রজন্মের মধ্যেও তার গ্রহণযোগ্যতা রয়েছে বলে স্থানীয়দের অনেকে মনে করছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ নেতৃত্ব, সাংগঠনিক অভিজ্ঞতা এবং জনসম্পৃক্ততার কারণে আনোয়ার হোসেন রানার নির্বাচনী ঘোষণা ইউনিয়নের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।

এদিকে তার সমর্থকরা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচারণা শুরু করেছেন। সাধারণ ভোটারদের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এখন দেখার বিষয়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনোয়ার হোসেন রানার অংশগ্রহণ স্থানীয় রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

আসন্ন ইউপি নির্বাচন: খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন রানা

প্রকাশের তারিখ : ২৮ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x