ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

অসাধারণ নেতৃত্ব দিচ্ছেন আর, এম , পি ,কমিশনার

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি:- মোহাম্মদ ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপি, স্বস্তিতে রাজশাহীবাসী । রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার হিসেবে মোহাম্মদ ফয়েজুল কবির দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান, মাদকবিরোধী অভিযান জোরদার এবং জনবান্ধব পুলিশিংয়ের কারণে নগরবাসীর মাঝেও বাড়ছে আস্থা।

দায়িত্ব নেওয়ার পর থেকেই মাঠকেন্দ্রিক কার্যক্রমে গুরুত্ব দেন কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। তার নির্দেশনায় নগরীর বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে মাদকবিরোধী অভিযান। এতে আটক হচ্ছেন একের পর এক মাদক কারবারি, উদ্ধার হচ্ছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। স্থানীয়দের দাবি, আগের তুলনায় অনেক এলাকায় মাদকের প্রকাশ্য বেচাকেনা কমে এসেছে।

শুধু মাদক নয়, কিশোর গ্যাং দমনেও কঠোর অবস্থানে রয়েছে আরএমপি। কমিশনারের নির্দেশে নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে পুলিশি টহল ও নজরদারি। কিশোর অপরাধে জড়িতদের শনাক্ত করতে চলছে বিশেষ অভিযান। একইসঙ্গে তরুণদের সচেতন করতে নেওয়া হচ্ছে বিভিন্ন সামাজিক উদ্যোগও।

জনসাধারণের জন্য পুলিশি সেবা সহজ ও হয়রানিমুক্ত করতে থানাগুলোতে আনা হয়েছে পরিবর্তন। “জিরো কমপ্লেইন থানা” গঠনের লক্ষ্যে সাধারণ মানুষের অভিযোগ দ্রুত গ্রহণ ও নিষ্পত্তির ওপর জোর দিয়েছেন কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। পুলিশ সদস্যদের মানবিক আচরণ নিশ্চিত করতেও দেওয়া হয়েছে কঠোর নির্দেশনা।

আসন্ন ঈদুল আজহাকে ঘিরেও নগর নিরাপত্তায় বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে আরএমপি। বাসস্ট্যান্ড, রেলস্টেশন, মার্কেট ও গুরুত্বপূর্ণ মোড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

নগরবাসীর ভাষ্য, মোহাম্মদ ফয়েজুল কবিরের নেতৃত্বে আরএমপির কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন এসেছে। অপরাধ দমনের পাশাপাশি জনবান্ধব পুলিশিংয়ের কারণে সাধারণ মানুষের মাঝেও স্বস্তি ফিরতে শুরু করেছে। আগামীতে আরও অনেক বড় সাফল্য , রাজশাহী বাদী দেখতে পাবে ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

অসাধারণ নেতৃত্ব দিচ্ছেন আর, এম , পি ,কমিশনার

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x