ফরিদপুর- ২ আসনের সর্বস্তরের মানুষকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন-পররাষ্ট্র প্রতিমন্ত্রী-শামা ওবায়েদ ইসলাম রিংকু
মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা) প্রতিনিধি ফরিদপুর: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুর -২ (নগরকান্দা ও সালথা) আসনের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন শামা ওবায়েদ ইসলাম। তিনি বর্তমানে বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও নগরকান্দা - সালথা থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন।
ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, কোরবানি ঈদ ত্যাগ, সাম্য ও ভাতৃত্ব রোধের শিক্ষা দেয়। এই আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে তিনি তার জন্মস্থান নগরকান্দা উপজেলার নস্করদিয়া এলাকায় নিজ বাড়িতে ঈদ উদযাপন করবেন। সেখানে তিনি স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করবেন। এবং নগরকান্দা ও সালথা উপজেলার সার্বিক উন্নয়ন নিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করবেন।
তিনি আরো বলেন, আমার দায়িত্ব অনেক বড়। আমাকে দেশের পররাষ্ট্রনীতি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কাজ করতে হয়। ব্যস্ততার মধ্যেও আমার মন সবসময় নগরকান্দা ও সালথার সাধারণ মানুষের কাছেই পড়ে থাকে। এই এলাকার মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, আপনাদের এই ভালোবাসা জিন আমি কোনদিন শোধ করতে পারব না।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দুল ইসলাম বলেন, আমি মৃত্যুর আগ পর্যন্ত নগরকান্দা ও সালথার সাধারণ মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আপনারা আমার এবং আমাদের পরিবারের জন্য দোয়া করবেন।
সর্বশেষে তিনি আরো বলেন ফরিদপুর- ২ আসনের সর্বস্তরের জনগণ সহ দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদের আনন্দ সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধ বয়ে আনুক।
মতামত