ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

হোয়াইক্যং চেকপোস্টে ১৬ হাজার ইয়াবাসহ ভুয়া সাংবাদিক আটক

কক্সবাজারের টেকনাফ-উখিয়া সড়কের হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে ৪৮ লাখ টাকা মূল্যের ১৬ হাজার পিস ইয়াবাসহ এক ভুয়া সাংবাদিককে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও একটি আইফোন মোবাইল জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তি টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ নুরের ছেলে মোহাম্মদ আনোয়ার (৫৬)।

সোমবার (২৫ মে ২০২৬) উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিটে হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাস হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশির জন্য গাড়িটিকে থামানোর সংকেত দেন। এ সময় বিজিবির প্রশিক্ষিত নারকোটিক্স ডগ “হেনরী” তল্লাশি কার্যক্রমে অংশ নেয়।

তল্লাশির একপর্যায়ে মাইক্রোবাস চালক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিজিবির সঙ্গে অশোভন আচরণ করে এবং জোরপূর্বক চেকপোস্ট অতিক্রমের চেষ্টা চালায়। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।

পরবর্তীতে গাড়িতে তল্লাশি চালিয়ে অভিযুক্তের কাছ থেকে দুটি ভুয়া সাংবাদিক পরিচয়পত্র উদ্ধার করা হয়। এছাড়া মাইক্রোবাসের পেছনের সিটের কভারের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আনোয়ার স্বীকার করেছেন যে, তিনি হ্নীলা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

উখিয়া বিজিবির অধিনায়ক বলেন, “মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন দায়িত্বপ্রাপ্ত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদকসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

হোয়াইক্যং চেকপোস্টে ১৬ হাজার ইয়াবাসহ ভুয়া সাংবাদিক আটক

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x