নোয়াগাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ডবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী বাইজিদ ভূঁইয়া
মোঃ সজিব মিয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নোয়াগাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ডবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন নোয়াগাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী, সৎ, শিক্ষিত ও মেহনতি গরিব-দুঃখী মানুষের বন্ধু হিসেবে পরিচিত বাইজিদ ভূঁইয়া।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, আত্মত্যাগ, সহমর্মিতা ও মানবতার এক মহান শিক্ষা বহন করে। ঈদের প্রকৃত শিক্ষা ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বাইজিদ ভূঁইয়া বলেন, ৫ নং ওয়ার্ডবাসীর ভালোবাসা, দোয়া ও সমর্থন আমাকে সবসময় অনুপ্রাণিত করে। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। সুখে-দুঃখে, প্রয়োজনে-অপ্রয়োজনে মানুষের সেবা করার মানসিকতা নিয়েই কাজ করছি।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, জনসেবা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন। ভবিষ্যতেও ৫ নং ওয়ার্ডবাসীর আস্থা ও ভালোবাসা নিয়ে এলাকার উন্নয়ন ও কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চান তিনি।
পরিশেষে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নোয়াগাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ডবাসীসহ সকলের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন ৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী বাইজিদ ভূঁইয়া।
মতামত