ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গোপালগঞ্জে পশুর হাট পরিদর্শনে পুলিশ সুপার, নিরাপত্তায় জোর

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা  প্রতিনিধি:আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গোপালগঞ্জ জেলার বিভিন্ন কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। সোমবার (২৫ মে) জেলার বিভিন্ন হাট ঘুরে তিনি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, পশুর হাটে আগত ক্রেতা ও বিক্রেতাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডিউটি, টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি জানান, পশুর হাটকে কেন্দ্র করে জাল নোট চক্র, চোর, ডাকাত, ছিনতাইকারী, মলম পার্টি ও অজ্ঞান পার্টির মতো অপরাধী চক্রের অপতৎপরতা রোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে ব্যবসায়ীরা যেন পশু বিক্রির অর্থ নিরাপদে নিয়ে বাড়ি ফিরতে পারেন, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, ঈদকে সামনে রেখে জনগণের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্যময় যাতায়াত এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি সবার ঈদ আনন্দময় ও উৎসবমুখর হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে পশুর হাট পরিদর্শনে পুলিশ সুপার, নিরাপত্তায় জোর

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x