ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার সংঘর্ষ নিহত ১, আহত অন্তত ১০

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা  প্রতিনিধি:গোপালগঞ্জ সদর উপজেলার শুনাসুর এলাকায় যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ সোমবার (২৫ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে চলা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাস ও প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যায়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনাস্থলেই একজন মারা যান। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আনা আহতদের মধ্যে রয়েছেন—অজ্ঞাতনামা (২৫), আব্দুল করিম (২৮), পিতা আব্দুল কালাম, গ্রাম চর বয়রা, সদর, গোপালগঞ্জ; হালিম শেখ (৫৮), পিতা মৃত সামাদ শেখ, বাগান উত্তরপাড়া; আজিজুর রহমান (৪৫), পিতা সেকেন্দার আলী, গ্রাম টুপুরিয়া; ফাতেমা (৪২), পিতা কালাম মোল্লা, গ্রাম টুপুরিয়া; রিফাত (২০), পিতা বন্দে আলী, গ্রাম নারিকেলবাড়ি; মামুন দারিয়া (২৪), পিতা দাউদ দারিয়া, গ্রাম মাঝবাড়ী; তাহসিনা (২০), পিতা আজিজুর রহমান, গ্রাম টুপুরিয়া, থানা কোটালীপাড়া; এবং রাব্বি (২৯), পিতা লোকমান ফরাজী, গ্রাম ছোট বয়রা, জেলা খুলনা। রাব্বি প্রাইভেটকারটির চালক বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার সংঘর্ষ নিহত ১, আহত অন্তত ১০

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x