ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ছেলে ব্যস্ত রাজনীতিতে, আর বৃদ্ধ মা আজ মানুষের দ্বারে দ্বারে।

মোঃ সুমন রহমান স্বজন দিনাজপুর জেলা প্রতিনিধি:- দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১১নং তেঁতুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা মোছাঃ মনতাজ তেলী আজ বয়সের ভারে ন্যুব্জ। জীবনের শেষ প্রান্তে এসে সন্তানের ভালোবাসা আর ভরণপোষণের আশায় থাকলেও সেই আশাও যেন আজ মরীচিকা। অভিযোগ উঠেছে, তার ছেলে মোজাহিদুল ইসলাম (আওয়াল), যিনি বর্তমানে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়, তিনি দীর্ঘদিন ধরে নিজের মায়ের ভরণপোষণের দায়িত্ব এড়িয়ে চলছেন।

অভাব-অনটনের মাঝে বাধ্য হয়ে বয়স্ক ভাতার আশায় স্থানীয় এক চৌকিদারের দ্বারস্থ হন অসহায় এই বৃদ্ধা। অভিযোগ রয়েছে, বয়স্ক ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে তার কাছ থেকে নেওয়া হয় ১৫০০ টাকা। পরে আরও ৫০০ টাকা দাবি করা হলে তা দিতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত তাকে বয়স্ক ভাতার তালিকা থেকেই বাদ দেওয়া হয়।

স্থানীয়দের দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দীর্ঘদিন ধরেই নানা অনিয়ম, দুর্নীতি ও অসহায় মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে ওই চৌকিদারের বিরুদ্ধে। অথচ প্রশাসনের চোখের সামনেই এসব অপকর্ম চললেও এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এলাকাবাসীর প্রশ্ন—যে মা সন্তানের জন্য নিজের জীবন উৎসর্গ করেন, বৃদ্ধ বয়সে সেই মাকেই কেন আজ ভিক্ষার মতো করে অধিকার চাইতে হবে? রাজনীতির মঞ্চে মানবতার কথা বলা মানুষগুলো নিজেদের ঘরের মানবিক দায়িত্ব পালনে কেন এত উদাসীন?

এ যেন আমাদের সমাজের এক নির্মম ও হৃদয়বিদারক বাস্তবতা।অসহায় বৃদ্ধা মনতাজ তেলীর চোখের জল আজ শুধু একটি পরিবারের গল্প নয়, এটি আমাদের সমাজের বিবেককে নাড়িয়ে দেওয়ার মতো এক নির্মম প্রতিচ্ছবি।

এলাকাবাসী দ্রুত ওই দুর্নীতিবাজ চৌকিদারের বরখাস্তসহ সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।ভুক্তভোগী ব্যক্তি নাম:মনতাজ তেলী ৫নং ওয়ার্ড, ছেলে মোজাহিদুল ইসলাম (আওয়াল/বর্তমান চেয়ারম্যান প্রার্থী)

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ছেলে ব্যস্ত রাজনীতিতে, আর বৃদ্ধ মা আজ মানুষের দ্বারে দ্বারে।

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x