শোক সংবাদ কক্সবাজার ইনকাম ট্যাক্স অফিসের সাবেক প্রধান সহকারী মোঃ ছাবের আহমদ আর নেই
পেকুয়া নিবাসী ও বর্তমান কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের এস এম পাড়ার বাসিন্দা, অবসরপ্রাপ্ত কক্সবাজার আয়কর অফিস কর্মকর্তা মোঃ ছাবের আহমদ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
জানা যায়, তিনি রাজধানীর ঢাকার BRB হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন ছিলেন। আজ রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে সহকর্মী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।
মতামত