ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

মাদক নির্মূলে কঠোর অবস্থানে পুলিশ, অব্যাহত রয়েছে বিশেষ অভিযান

মদনে পুলিশের বিশেষ অভিযানে ৯৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মোঃ রাসেল আহমেদ | নেত্রকোণা প্রতিনিধি:- নেত্রকোনার মদনে পুলিশের বিশেষ অভিযানে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৩ মে ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে মদন পৌরসভার জাহাঙ্গীরপুর পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) ফয়সাল, এএসআই খোরশেদ, এএসআই সাকিবসহ পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে জাহাঙ্গীরপুর পশ্চিমপাড়া গ্রামের অলি মিয়ার বাড়ির পিছনে সাত্তার সাহের পতিত জমি থেকে মোঃ মিলন শেখ (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মিলন শেখের পিতার নাম কহুছ মিয়া। তিনি মদন উপজেলার ৬নং তিয়শ্রী ইউনিয়নের তিয়শ্রী উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। পরে তার দেহ তল্লাশি করে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় গোপনে মাদক কেনাবেচার অভিযোগ ছিল। পুলিশের ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে।

অভিযানে অংশ নেওয়া এসআই (নিঃ) ফয়সাল বলেন “গোপন সংবাদের ভিত্তিতে আমরা বিশেষ অভিযান পরিচালনা করি। ঘটনাস্থল থেকে একজনকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

এ বিষয়ে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন “নেত্রকোনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় এবং মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব লুৎফুজ্জামান বাবর এমপি মহোদয়ের সার্বিক নির্দেশনা ও সহযোগিতায় মদন উপজেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী, সেবনকারী কিংবা মাদকের সাথে জড়িত কাউকেই কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন “তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পুলিশের পাশাপাশি সমাজের সচেতন মহলকেও এগিয়ে আসতে হবে। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।”

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মদনে পুলিশের বিশেষ অভিযানে ৯৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x