ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

শীলখালী চেকপোস্টে মিনি বাসে ইয়াবা পাচারকালে আটক ১

উখিয়া ৬৪ বিজিবির অভিযানে উদ্ধার ১,০০০ পিস ইয়াবা

কক্সবাজারের শীলখালী চেকপোস্টে মিনি বাসযোগে ইয়াবা পাচারকালে ১,০০০ পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে উখিয়া ৬৪ বিজিবি।

গ্রেফতারকৃত আসামি মানিকগঞ্জ জেলার সদর থানার কালিনগর গ্রামের বাসিন্দা নাছির উদ্দিনের ছেলে মোঃ সালাউদ্দিন (২৬)।

শুক্রবার উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২২ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টার দিকে টেকনাফ থেকে ছেড়ে আসা “নীল দরিয়া” নামের একটি মিনি বাস শীলখালী চেকপোস্ট এলাকায় পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি অভিযান পরিচালনা করেন। এ সময় বিজিবির প্রশিক্ষিত নারকোটিক্স ডগ “হেক্টর”-এর সহায়তায় বাসের যাত্রীর সিটের নিচে কালো কসটেপ দিয়ে মোড়ানো খাকি রঙের বায়ুরোধী প্যাকেট থেকে ১,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে সন্দেহভাজন যাত্রী মোঃ সালাউদ্দিনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক আরও বলেন, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

শীলখালী চেকপোস্টে মিনি বাসে ইয়াবা পাচারকালে আটক ১

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x