ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

রামুতে বেগুন ক্ষেত থেকে প্রায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

১১ বিজিবির অভিযানে মাদক কারবারিদের বড় চালান জব্দ

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দক্ষিণ মৌলভীরকাটা এলাকায় একটি বেগুন ক্ষেত থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ ৯৯ হাজার ৯৪০ পিস, যার আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের সদস্যরা রামুর কচ্ছপিয়া ইউনিয়নের দক্ষিণ মৌলভীরকাটা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় একটি বেগুন ক্ষেতের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ইয়াবার বড় চালানটি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার চালান এনে দেশের বিভিন্ন অঞ্চলে পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে সংঘবদ্ধ চক্র। উদ্ধার হওয়া ইয়াবাগুলোও একই উদ্দেশ্যে সেখানে মজুত রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) জানিয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে এবং মাদক কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

স্থানীয় সচেতন মহল বিজিবির এ ধরনের সফল অভিযানের প্রশংসা করে বলেন, সীমান্ত এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর নজরদারি প্রয়োজন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

রামুতে বেগুন ক্ষেত থেকে প্রায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x