ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

কুমিল্লায় মানবাধিকার কর্মী মওদুদের মামলায় সাইবার অপরাধ তদন্তে সিআইডি

 নিজস্ব প্রতিবেদক:মানবাধিকার কর্মী মওদুদ আব্দুল্লাহ শুভ্র দায়ের করা একটি এফআইআর ও জিআর মামলাকে কেন্দ্র করে কোতোয়ালি থানায় সাইবার অপরাধসহ বিভিন্ন অভিযোগের তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলাটিতে পরিকল্পিত ষড়যন্ত্র, অনলাইন নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গুরুতর অপরাধ সংঘটনের অভিযোগ এবং ভবিষ্যৎ নিরাপত্তা হুমকির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

মামলার সূত্র ধরে থানায় একাধিক জিডি (সাধারণ ডায়েরি) রেকর্ডভুক্ত করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, এসব জিডিতে সাইবার অপরাধের আলামত, অনলাইন কার্যক্রমের তথ্য এবং বিভিন্ন প্রযুক্তিগত উপাদান সংরক্ষণ করা হয়।

পরবর্তীতে বিষয়গুলো আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তদন্তের অনুমতি প্রদান করেন। আদালতের নির্দেশনার পর সংশ্লিষ্ট থানা থেকে বিভিন্ন আলামত জব্দ করে তদন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। একইসঙ্গে পুলিশকে সাইবার অপরাধ, তথ্যপ্রযুক্তিগত অপরাধ দমন এবং সংশ্লিষ্ট অভিযুক্তদের শনাক্তে অধিকতর তদন্ত পরিচালনার নির্দেশ দেওয়া হয়। তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিলেরও নির্দেশনা রয়েছে বলে জানা গেছে।

এদিকে মামলাটি নন-এফআই ও নন-জিআর প্রক্রিয়ায় অনুমোদন পাওয়ার পর বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে অধিকতর তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-কে। সংশ্লিষ্টরা বলেছেন, মামলার সঙ্গে জড়িত সাইবার অপরাধ, অনলাইনভিত্তিক কার্যক্রম এবং অন্যান্য অভিযোগসমূহ বর্তমানে সরকারের তত্ত্বাবধানে তদন্তাধীন রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, আদালতের নির্দেশনা অনুযায়ী প্রশাসন ও তদন্তকারী সংস্থাগুলো বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। সাইবার নিরাপত্তা, ডিজিটাল অপরাধ দমন এবং প্রযুক্তিনির্ভর অপরাধীদের শনাক্তে প্রয়োজনীয় সকল আইনগত ও প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কুমিল্লায় মানবাধিকার কর্মী মওদুদের মামলায় সাইবার অপরাধ তদন্তে সিআইডি

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x