১১০০ কেজির “শান্ত বাবু” ষাঁড় নিয়ে জমজমাট প্রস্তুতি জুমাদা ডেইরী ফার্মে
মো: মফিদুল ইসলাম সরকার :আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে রংপুরের পীরগাছা উপজেলার দাদন, কান্দিররহাট এলাকার পরিচিত খামার জুমাদা ডেইরী ফার্মে প্রস্তুত করা হয়েছে বিশাল আকৃতির হোলস্টেইন ফ্রিজিয়ান জাতের ষাঁড় “শান্ত বাবু”। আকর্ষণীয় গঠন, পরিচ্ছন্ন পরিচর্যা এবং স্বাস্থ্যসম্মত খাবারের কারণে ইতোমধ্যেই এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে গরুটি।
খামার সূত্রে জানা যায়, “শান্ত বাবু”-র লাইভ ওয়েট প্রায় ১১০০ কেজি। বিশাল দেহের এই ষাঁড়টির দাম নির্ধারণ করা হয়েছে ১২ লাখ টাকা। ক্রেতাদের সুবিধার্থে ফার্ম কর্তৃপক্ষ ফ্রী কাস্টোমাইজড ডেলিভারির ব্যবস্থাও রেখেছে।
খামার মালিক জানান, গরুটিকে সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার খাওয়ানো হয়েছে। খাদ্য তালিকায় রয়েছে গমের ভূষি, ভুট্টার ভাঙ্গা, রাইস পালিশ, ছোলার ভাঙ্গা, ডাল ভাঙ্গা, সরিষার খৈল, সয়াবিনের খৈল, খড় এবং কাঁচা ঘাসসহ বিভিন্ন পুষ্টিকর উপাদান। নিয়মিত পরিচর্যা ও সঠিক ব্যবস্থাপনায় গরুটি বেড়ে উঠেছে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে।
স্থানীয়রা জানান, প্রতি বছরই জুমাদা ডেইরী ফার্ম উন্নত জাতের গরু লালন-পালন করে বাজারজাত করে থাকে। এবারের “শান্ত বাবু” সেই ধারাবাহিকতায় অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।
যোগাযোগ:জুমাদা ডেইরী ফার্ম,দাদন, কান্দিররহাট, পীরগাছা, রংপুর।
মতামত