ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

সাদুল্লাপুর উপজেলায় বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু।

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ, স্টাফ রিপোর্টার:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের কিশামত দুর্গাপুর গ্রামে মাটি কাটার গর্তে জমে থাকা পানিতে ডুবে মিথিলা (৬) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। 

নিহত মিথিলা কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। সে স্থানীয় কিশামত দুর্গাপুর ঝাউলার বাজার এলাকার হাবিবুর রহমানের মেয়ে। 

স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার (২১ মে) সকালে বাড়ির পাশের একটি মাটি কাটার গর্তে জমে থাকা পানির কাছে খেলতে গিয়েছিল শিশু মিথিলা। একপর্যায়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় 

সে। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। 

পরে স্থানীয়রা গর্তের পানিতে তাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। প্রতিবেশীরাও এমন দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। 

স্থানীয় সচেতন মহল জানিয়েছে বিভিন্ন এলাকায় মাটি কাটার পর সৃষ্ট গর্তগুলো দীর্ঘদিন খোলা অবস্থায় পড়ে থাকে।

 বর্ষা বা বৃষ্টির পানিতে এসব গর্ত বিপজ্জনক জলাধারে পরিণত হয়। তাই দ্রুত এসব গর্ত ভরাট করা অথবা প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। এ ঘটনায় এলাকাবাসী ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সাদুল্লাপুর উপজেলায় বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু।

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x