ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ঝিনাইদহে র‍্যাবের বিশেষ অভিযান: পিকআপসহ ৮১৮ বোতল ফেনসিডিল ও স্কাফ উদ্ধার

মোঃ ফজলুল কবির গামা :ঝিনাইদহের মহেশপুরে মাদকবিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ও স্কাফ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।

আজ ২০ মে ২০২৬ তারিখ, বুধবার ভোর ০৬:০০ ঘটিকার সময় র‍্যাব-৬, সিপিসি-২ (ঝিনাইদহ) এর একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

র‍্যাব সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন সামান্তা গ্রামস্থ আলহাজ্ব মফিজ উদ্দিন একাডেমি হাই স্কুলের সামনের পাকা রাস্তায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে র‍্যাব।

ভোর আনুমানিক ০৬:০০ ঘটিকার সময় একটি সন্দেহভাজন পিকআপ চেকপোস্টের দিকে আসতে দেখে র‍্যাব সদস্যরা সেটিকে থামানোর সংকেত দেন। চালক সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‍্যাবের পেতে রাখা স্পিড ব্রেকারের আঘাতে পিকআপটির দুটি চাকা পাংচার হয়ে যায়।

চাকা পাংচার হওয়া অবস্থাতেই পিকআপটি নিয়ে আরও প্রায় ২-৩ কিলোমিটার দূরে চলে যায় অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীরা। সেখানে রাস্তার পাশের একটি ডোবায় ৩টি বস্তা ফেলার সময় র‍্যাবের টহল গাড়ির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পিকআপটি রেখে দ্রুত দৌঁড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে র‍্যাব সদস্যরা স্থানীয় উপস্থিত লোকজনের সম্মুখে ফেলে যাওয়া বস্তাগুলি উদ্ধার করে তল্লাশি চালায়। বস্তাগুলো থেকে অবৈধ মাদকদ্রব্য ৪১৯ বোতল ফেনসিডিল এবং ৩৯৯ বোতল স্কাফ (সর্বমোট ৮১৮ বোতল মাদক) উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও পিকআপ উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকাভুক্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় জিডি (সাধারণ ডায়েরি) মূলে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন জানান:

"মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান নিয়মিত চলমান থাকবে। নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো জঘন্য অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে র‍্যাব ফোর্সেস সদা তৎপর রয়েছে।"

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ঝিনাইদহে র‍্যাবের বিশেষ অভিযান: পিকআপসহ ৮১৮ বোতল ফেনসিডিল ও স্কাফ উদ্ধার

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x