ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বছরে কোটি টাকা রাজস্ব, তবুও জরাজীর্ণ গোয়াইনঘাট সাব-রেজিস্ট্রার অফিস

মোঃ আল-আমিন প্রতিনিধি,গোয়াইনঘাট (সিলেট):সিলেটের গোয়াইনঘাট উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস বর্তমানে চরম অবহেলা ও জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। প্রতি বছর এ অফিস থেকে সরকার কোটি কোটি টাকা রাজস্ব আয় করলেও ভবনটির উন্নয়ন কিংবা সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে অফিসটির পরিবেশ।

সরেজমিনে দেখা গেছে, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভবনের দেয়ালের আস্তর খসে পড়ছে এবং বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে। ছাদের টিন ও চালে অসংখ্য ছিদ্র থাকায় সামান্য বৃষ্টিতেই অফিসকক্ষে পানি ঢুকে পড়ে। এতে আলমারিতে সংরক্ষিত গুরুত্বপূর্ণ বালাম বই, সরকারি রেকর্ডপত্র এবং সাধারণ মানুষের জমিজমার মূল্যবান দলিলাদি নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ভূমির মালিকানার একমাত্র প্রমাণ হিসেবে বিবেচিত এসব দলিল এভাবে অরক্ষিত অবস্থায় থাকায় জনমনে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় গুরুত্বপূর্ণ নথিপত্র অপূরণীয় ক্ষতির মুখে পড়তে পারে।

অফিসের কর্মচারীরা জানান, জরাজীর্ণ ভবনে প্রতিদিন কাজ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ভবনের বিভিন্ন অংশ দুর্বল হয়ে পড়ায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। একই সঙ্গে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় সরকারি স্ট্যাম্প, গুরুত্বপূর্ণ নথি ও নগদ অর্থ সংরক্ষণ নিয়েও সবসময় আতঙ্কে থাকতে হয়।

স্থানীয় ভুক্তভোগী ও সচেতন মহলের অভিযোগ, গোয়াইনঘাট সাব-রেজিস্ট্রার অফিস থেকে বিপুল পরিমাণ রাজস্ব আদায় হলেও সেই অনুপাতে দাপ্তরিক অবকাঠামোর কোনো উন্নয়ন হয়নি। তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন, রাজস্ব আয়ের একটি অংশ ব্যয় করে দ্রুত আধুনিক ও নিরাপদ ভবন নির্মাণ করা হোক।

সেবা নিতে আসা সাধারণ মানুষ ও সংশ্লিষ্টদের মতে, সরকারি গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণ এবং নাগরিক সেবা নিশ্চিত করতে গোয়াইনঘাটে একটি আধুনিক, নিরাপদ ও বহুতল বিশিষ্ট সাব-রেজিস্ট্রার ভবন নির্মাণ এখন সময়ের দাবি। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে এই অঞ্চলের হাজার হাজার ভূমি মালিকের গুরুত্বপূর্ণ রেকর্ড ও দলিলাদি মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।

গোয়াইনঘাটবাসীর প্রত্যাশা, কর্তৃপক্ষ দ্রুত সমস্যাটির সমাধানে কার্যকর উদ্যোগ নিয়ে একটি নিরাপদ ও আধুনিক কর্মপরিবেশ নিশ্চিত করবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বছরে কোটি টাকা রাজস্ব, তবুও জরাজীর্ণ গোয়াইনঘাট সাব-রেজিস্ট্রার অফিস

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x