ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

টেকনাফে দ্বায়সারাভাবে ভূমি সেবা মেলা পালিত বেলা ১১টায়ও হ্নীলা ভুমি কর্মকর্তা ঘুমন্ত!

টেকনাফে দ্বায়সারাভাবে ভূমি সেবা মেলা পালিত; বেলা ১১টায়ও হ্নীলা ভুমি কর্মকর্তা ঘুমন্ত!

কক্সবাজারের টেকনাফে দ্বায়সারাভাবে ভুমি সেবা পালিত হয়েছে। ইউনিয়ন ভুমি কর্মকর্তা (তহসীলদার) কে ঘুমন্ত দেখে সেবাপ্রার্থীরা অনেকটা বিরক্ত হয়ে ফিরে গেছেন। ভুমি সেবা মেলার মত একটি জাতীয় প্রোগ্রামের সমাপনী দিনে অবহেলা এবং অনিয়মের দ্বায়ে ভুক্তভোগী লোকজন তহশীলদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন। 

২১মে বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, হ্নীলা ইউনিয়ন ভুমি কর্মকর্তা (তহশীলদার) ঘুমিয়ে আছেন। বেলা ১১টা পর্যন্ত ঘুম থেকে না উঠায় সেবাপ্রার্থীদের অনেকে বিরক্ত হয়ে যান।  

জানাগেছে, ১৯-২১ মে পর্যন্ত ৩দিন “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা; সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যের আলোকে সারাদেশের ন্যায় টেকনাফের হ্নীলা ইউনিয়ন ভুমি অফিসেও পালনের উদ্যোগ নেওয়া হয়। অফিসে সামনে কাপড়, ফুল, বেলুন ও নানান রকমের ফেষ্টুন দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। এসময় হোছন নামের এক সেবাপ্রার্থীর সাথে কথা হয়। তিনি বলেন, এসব ভাঁওতাবাজি। প্রায় সময় এই মিয়া সাব তথা তহশীলদার ঘুম থেকে উঠেন দুপুরে। বাড়ী থেকে আসলেও আসেন অনেক দেরীতে। এসে পান চিবিয়ে চিবিয়ে চেয়ারে বসে থাকেন। আর শুধু টাকার হিসাব করেন। টাকা ছাড়া সে (তহশীলদার সেলিম) কোন কিছুতেই হাত দেননা বলে ভুমি সংশ্লিষ্টদের অভিযোগ। অপর  এক সেবাপ্রার্থী হ্নীলা আলী আকবরপাড়া এলাকার মুখতার আহমদ জানান,সকালে ১০টার আগে থেকে এসেছি। একটু তহশীলদারের সাথে দেখা করবো। এখন ১১টা পার হয়ে গেছে। অথচ তহশীলদার সাব ঘুম থেকে উঠেনি। অফিসের কর্তা ব্যাক্তি যদি ১১টায় ঘুম থেকে উঠে। বাকীরা কবে উঠবে? তিনি হ্নীলা ভুমি অফিসের সেবা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। টেকনাফ সাংবাদিক সমিতির আহবায়ক মমতাজুল ইসলাম মনু জানান, ভুমিসেবা মেলা দেখতে আসলাম। সকাল ১০টার সময় আসলাম। ঘড়ির কাটা এখন ১১টা বেজে ১০মিনিট। এখনো সহকারী ভুমি কর্মকর্তা ঘুমিয়ে আছেন। এই অফিস থেকে কিভাবে মানুষ সেবা পাবে? এ নিয়ে এই সাংবাদিক নেতা সন্দেহের কথা জানিয়েছেন। স্থানীয় ভুক্তভোগীদের বরাত দিয়ে তিনি আরো বলেন, সেলিম ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকে অফিসটি যাচ্ছে তাই ভাবে চলছে। এছাড়া নামজারী মামলা ও ভুমি উন্নয়নকর পরিশোধে এখানকার মানুষ রীতিমত হয়রানীর শিকার হচ্ছেন বলে তিনি জানিয়েছেন। অনেকে বলছেন, তার ভয়ে অফিসে তেমন কেউ আসেননা। গত বছরের ১৪ডিসেম্বর থেকে ইউনিয়ন ভুমি কর্মকর্তা হিসেবে আক্তারুল ইসলাম সেলিম যোগদান করেন। এরপর থেকে ইচ্ছামতো অফিস করছেন সেলিম। তার বিরুদ্ধে সেবাপ্রার্থীদের হেনস্থা, অহেতুক অর্থ আদায়সহ নানান অভিযোগ রয়েছে। এসব অভিযোগকে তোয়াক্কা না করে তিনি অনিয়মকে নিয়ম করেই চলছেন বলে ভুক্তভোগীদের অভিযোগ।

হ্নীলা ইউনিয়ন ভুমি কর্মকর্তা আক্তারুল ইসলাম সেলিম জানান,আমি রোমের ভেতরে ছিলাম। ছেলেরা বাইরে ছিলো। আপনাদের প্রয়োজন হলে আমাকে ডেকে দিতেন। এছাড়া তিনি তুচ্ছ তাচ্ছিল্যের সাথে বলেন, আমাকে ঘুম থেকে ডেকে দেওয়ার দায়িত্ব আপনাদের।  

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনিক চৌধুরী বলেন, বিষয়টি খতিয়ে দেখে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।##

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

টেকনাফে দ্বায়সারাভাবে ভূমি সেবা মেলা পালিত বেলা ১১টায়ও হ্নীলা ভুমি কর্মকর্তা ঘুমন্ত!

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x