ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ১৬ হাজার পিস ইয়াবাসহ সিএনজি চালক আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ এক সিএনজি চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ২১ মে ২০২৬ তারিখ আনুমানিক সকাল ৭টা ২০ মিনিটে হ্নীলা বাজার থেকে কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টের নিকট পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি কার্যক্রম পরিচালনা করেন। এসময় বিজিবির নারকোটিক্স ডগ “হেনরি” সিএনজিটির ব্যাটারির নিচের অংশে সন্দেহজনক অবস্থান শনাক্ত করে।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে ব্যাটারির নিচের অংশে অভিনব কায়দায় কালো কসটেপ দিয়ে প্যাঁচানো ৮টি মিনি কার্টনে মোট ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় সিএনজির চালক হামিদ হোসেন (১৯), পিতা-মৃত সৈয়দ হোসেন, গ্রাম-নাথমুড়াপাড়া, ডাকঘর-হ্নীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারকে আটক করা হয়েছে। একইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানায়, ইয়াবাগুলো হ্নীলা থেকে সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

উখিয়া বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ১৬ হাজার পিস ইয়াবাসহ সিএনজি চালক আটক

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x