ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

রাণীশংকৈলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘর ভস্মীভূত

রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি | ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের ৮নং ওয়ার্ডের নয়নপুর কলোনী পাড়ায় ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (সন্ধ্যা) আনুমানিক ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির রান্নাঘরে রান্নারত অবস্থায় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় পরিবারের সদস্যরা ঘরের বাইরে থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে অল্পের জন্য বড় ধরনের হতাহতের হাত থেকে রক্ষা পান তারা।

স্থানীয়দের ধারণা, গ্যাস লাইনের পাইপে লিকেজ থাকায় এ দুর্ঘটনা ঘটতে পারে।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মো: দুলাল হোসাইন (৫৯), পিতা: মৃত আইয়ুব আলী।

খবর পেয়ে রাণীশংকৈল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, খাদ্যসামগ্রীসহ সবকিছুই পুড়ে যায়। এতে পরিবারটি নিঃস্ব হয়ে পড়ে।

বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত দুলাল পরিবারকে সহায়তায় এগিয়ে আসতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

রাণীশংকৈলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘর ভস্মীভূত

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x