চিলমারীতে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী হাবিবা আক্তার হাসির রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
টেকনাফ প্রতিনিধি, আবু মুসা : বুধবার (২০ মে) দুপুর ১২টার দিকে কুড়িগ্রামের চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত কে ডি ওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সহকারী অধ্যাপক মনিরুল আলম লিটুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম আলিমুল রাজী রানুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার শাহেদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রধান শিক্ষক সমিতি উপজেলা সভাপতি আব্দুল মান্নান, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ উপজেলা সভাপতি এ কে এম মোখলেছুর রহমান মাসুম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা সভাপতি ইফতেখার উদ্দিন রাখি, নৃশিং ভাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান এবং ইউপি সদস্য রায়হানুল ইসলাম বিজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিলে নিহত শিক্ষার্থী হাবিবা আক্তার হাসির রুহের মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
মতামত