রাঙ্গাবালীতে পল্লী চিকিৎসকের বাড়িতে ডাকাতি, আহত ২, আটক ১
রাঙ্গাবালী উপজেলা,প্রতিনিধি মোঃ মাসুদ মোল্লা :
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক পল্লী চিকিৎসকের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় গৃহকর্তা রাসেল হাওলাদার ও তার স্ত্রী আহত হয়েছেন। এসময় নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
মঙ্গলবার (২০ মে) দিবাগত গভীর রাতে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের গহীনখালী গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রাসেল হাওলাদারের ভাই মো. হাসানাইন আহমেদ রাব্বী বাদী হয়ে রাঙ্গাবালী থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ২টার দিকে ৪ থেকে ৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ঘরের পশ্চিম পাশের জানালার কাঠ ভেঙে ঘরে প্রবেশ করে। পরে তারা গৃহকর্তা রাসেল হাওলাদারকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা ও চোখ বেঁধে ফেলে। এসময় তাকে মারধর ও কুপিয়ে আহত করা হয়। ডাকাতদের হামলায় রাসেলের স্ত্রীও আহত হন।
একপর্যায়ে ডাকাতরা ঘরে থাকা প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা, ২ ভরির বেশি স্বর্ণালংকার, একাধিক মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান মালামাল
মতামত