ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

‘অনিবন্ধিত অনলাইন পোর্টালগুলোর বিরুদ্ধে ধাপে ধাপে কঠোর ব্যবস্থা’

ছবি: সংগৃহীত

অনলাইন পোর্টাল খুলে অন্য গণমাধ্যমের সংবাদ কপি করার প্রবণতার কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে অনিবন্ধিত অনলাইন পোর্টালগুলোর বিরুদ্ধে ধাপে ধাপে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ব্রিফিংয়ে এক সাংবাদিক অনিবন্ধিত অনলাইন পোর্টালের মাধ্যমে অপতথ্য ছড়ানো, উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ এবং কাউকে সামাজিকভাবে হেয় করার প্রবণতা নিয়ে সরকারের অবস্থান জানতে চান।

জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, এখন অনেকেই অনলাইন পোর্টাল খুলে বিভিন্ন গণমাধ্যম থেকে সংবাদ কপি করছেন, যা সাংবাদিকতার ক্ষেত্রে কাম্য নয়। তিনি বলেন, অনিবন্ধিত কোনো প্রতিষ্ঠানকে কাজ করতে দেওয়া হবে না। এ বিষয়ে সরকার ধাপে ধাপে ব্যবস্থা নিচ্ছে এবং ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি আরও বলেন, শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরেও এ ধরনের অনেক প্রতিষ্ঠান রয়েছে। সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। এভাবে চলতে পারে না।

অনিবন্ধিত অনেক অনলাইন পোর্টাল নিবন্ধনের জন্য আবেদন করলেও পুলিশ ভেরিফিকেশন, এসবি ও এনএসআইয়ের যাচাই-বাছাই শেষ না হওয়ায় প্রক্রিয়া আটকে থাকার বিষয়ে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, যারা নিবন্ধনের জন্য আবেদন করেছেন, সেখানে হয়তো কিছুটা প্রক্রিয়াগত বিলম্ব হচ্ছে। আমি বিষয়টি নিয়ে সম্প্রতি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। সুতরাং আপনাদের জানাতে পারি, যারা যোগ্য, তাদের নিবন্ধন পেতে খুব বেশি দেরি হবে না।

এ সময় গণমাধ্যমের নীতিমালা প্রণয়নের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, গতকাল তথ্যমন্ত্রী সম্ভবত সংসদে এ বিষয়ে কথা বলেছেন যে, নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এর সর্বশেষ অগ্রগতি হলো- আমরা বিভিন্ন পর্যায়ের অংশীজনদের সঙ্গে কথা বলছি। একটি নীতিমালা আসছে, আপনারা নিশ্চিত থাকতে পারেন। তবে এটি চূড়ান্ত হতে আরেকটু সময় লাগবে।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

‘অনিবন্ধিত অনলাইন পোর্টালগুলোর বিরুদ্ধে ধাপে ধাপে কঠোর ব্যবস্থা’

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x