ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেন ইসরায়েলি নেতা

আদালতের নির্দেশিত অর্থ পরিশোধ না করায় ইসরায়েলের বর্তমান অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে আইন কার্যকরীকরণ প্রক্রিয়া (এনফোর্সমেন্ট প্রসিডিংস) শুরু করেছেন ইসরায়েলের অন্যতম বিরোধী দলীয় নেতা ইয়াইর গোলান।

গতকাল সোমবার এই প্রক্রিয়া শুরু হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ। এই এনফোর্সমেন্ট প্রসিডিংসের উদ্দেশ্য—সারা নেতানিয়াহুর কাছ থেকে আদালতের পাওনা ২ হাজার শেকেল (বাংলাদেশি মুদ্রায় ৭৬ হাজার ৬৬৯ টাকা) আদায় করা।

ইয়াইর গোলান ইসরায়েলি রাজনৈতিক দল ডেমোক্র্যাটস পার্টির চেয়ারম্যান। ইসরায়েলের অন্যতম উদারপন্থি এই নেতা অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যাপকভাবে নেতানিয়াহু-বিরোধী হিসেবে পরিচিত। সদ্য সমাপ্ত নেসেট নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন ‘চেঞ্জ’ জোটের অন্যতম শরিক দল হিসেবে অংশ নিয়েছে ডেমোক্র্যাটস পার্টি।

ইয়েদিওথ আহরোনোথের প্রতিবেদন অনুযায়ী, গোলানের প্রতিনিধি হিসেবে এই প্রক্রিয়া শুরু করেছেন ইসরায়েলি আইনি সংস্থা ইবিএন ল’ ফার্মের তিন আইনজীবী—গিওরা এরদিনাস্ত, আলমোগ গিল-অর এবং ইয়াইরদেন শোচাত।

গত ১১ অক্টোবর লড ডিস্ট্রিক্ট কোর্ট সারা নেতানিয়াহুকে এই আইনি খরচ পরিশোধের নির্দেশ দিয়েছিলেন। এর আগে গোলানের দায়ের করা একটি মানহানি মামলা খারিজের জন্য সারা যে আবেদন করেছিলেন, তা প্রত্যাখ্যান করেছিলেন আদালত।

প্রতিবেদন অনুযায়ী, গোলানের আইনজীবীরা সারা নেতানিয়াহুকে ১০ নভেম্বরের মধ্যে অর্থ পরিশোধের জন্য একটি নোটিশ পাঠিয়েছিলেন। কিন্তু সেই সময়সীমা পার হয়ে গেলেও তিনি অর্থ পরিশোধ করেননি।

ইয়াইর গোলানের সঙ্গে সারা নেতানিয়াহুর বিরোধের সূত্রপাত ২০২৩ সালের অক্টোবর থেকে। সে বছরের ৭ অক্টোবর ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ও রক্তক্ষয়ী জঙ্গি হামলা পরিচালনা করে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। তার পরের দিন ৮ অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান পরিচালনা শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

৭ অক্টোবরের হামলার পর ইসরায়েলি সম্প্রচার সংবাদমাধ্যম চ্যানেল ১৪-এর এক আলোচনা অনুষ্ঠানে আইডিএফের সাবেক কর্মকর্তা ইয়াইর গোলানের সঙ্গে হামাসের যোগসাজশ আছে বলে ইঙ্গিত দিয়েছিলেন সারা। অনুষ্ঠানে গোলানকে কটাক্ষ করে সারা বলেছিলেন, ‘আপনি যখন একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা হন এবং দাবি করেন যে ৭ অক্টোবর আপনি লড়াই করছিলেন—অর্থাৎ আপনি ভোরবেলা থেকেই সেখানে প্রস্তুত হয়ে ছিলেন...’

তিনি আরও বলেন, ‘গোলান সেখানে খুব ভোরে উপস্থিত ছিলেন, অথচ অন্যরা—যাদের মধ্যে প্রধানমন্ত্রীও রয়েছেন—তারা জানতেনই না যে কী ঘটছে।’

ইয়াইর গোলান ইসরায়েলি সেনাবাহিনীর একজন রিজার্ভ মেজর জেনারেল। তিনি ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি ইসরায়েলের অর্থনীতি বিষয়ক উপমন্ত্রীর দায়িত্বেও ছিলেন।

সারা নেতানিয়াহুর এই মন্তব্যকে ‘মিথ্যা ষড়যন্ত্র’ বলে অভিহিত করেন গোলান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি সারা নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তিনি ‘৭ অক্টোবরের ঘটনাকে নতুন করে সাজানোর চেষ্টা করছেন; যারা জীবন বাঁচাতে এগিয়ে এসেছিলেন, তাঁদের বিশ্বাসঘাতক হিসেবে চিত্রিত করছেন, আর যারা ইসরায়েলের নিরাপত্তাকে অবহেলা করেছিলেন, তাঁদেরই ভুক্তভোগী হিসেবে তুলে ধরছেন।’

সর্বশেষ এই কার্যকর পদক্ষেপের বিষয়ে সারা বা তাঁর আইনি প্রতিনিধিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: আনাদোলু এজেন্সি।

বিডি-প্রতিদিন/শআ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেন ইসরায়েলি নেতা

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x