ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

বাকেরগঞ্জে গভীর রাতে নিষিদ্ধ আওয়ামীলীগ মশাল মিছিল, গাড়ি ভাঙচুর

বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে গভীর রাতে মশাল মিছিল বের করা ও চলন্ত গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ার পাশাপাশি বরিশাল-পটুয়াখালী মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

রবিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তবিরকাঠী গ্রামের কাঠেরপুল এলাকায় এ মিছিল বের করা হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মিছিলকারীদের হাতে মশাল ও লাঠিসোঁটা ছিল। মিছিল চলাকালে মহাসড়কে চলাচলরত একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে মিছিলকারীদের অবস্থানের কারণে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। আকস্মিক এ ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বাকেরগঞ্জ থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তাদের অভিযোগ, জনবহুল মহাসড়কে গভীর রাতে এ ধরনের মিছিল ও গাড়ি ভাঙচুরের ঘটনা সাধারণ মানুষের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে।

এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে মহাসড়ক ও আশপাশের এলাকায় পুলিশের টহল জোরদারের আহ্বান জানিয়েছেন তারা।

বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন বলেন, তিনি এ বিষয় জানতে পেরেছেন। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বাকেরগঞ্জে গভীর রাতে নিষিদ্ধ আওয়ামীলীগ মশাল মিছিল, গাড়ি ভাঙচুর

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x