ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

গোপালগঞ্জে প্রান্তিক ৬০ মৎস্যজীবীর হাতে গরু তুলে দিলেন এমপি ডা. কে এম বাবর

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা  প্রতিনিধি:গোপালগঞ্জে প্রান্তিক ও অসচ্ছল মৎস্যজীবীদের স্বাবলম্বী করতে ৬০ জনের মাঝে গরু বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে জেলা মৎস্য অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে গরু তুলে দেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কৌশিক আহমেদ। অনুষ্ঠানে জেলা ও উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তব্যে এমপি ডা. কে এম বাবর বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। মৎস্যজীবীদের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ সময় উপকারভোগীরা সরকারের এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে এই গরুগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান।

এর আগে একই দিন গোপালগঞ্জ সরকারি কলেজ-এ অনুষ্ঠিত বার্ষিক সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন এমপি ডা. কে এম বাবর। সেখানে তিনি শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে প্রান্তিক ৬০ মৎস্যজীবীর হাতে গরু তুলে দিলেন এমপি ডা. কে এম বাবর

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x