ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

রামগঞ্জে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন, অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত

 লক্ষ্মীপুর প্রতিনিধিঃ ‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’ শ্লোগানে লক্ষ্মীপুরের  রামগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ফায়ার সার্ভিস সদস্যরা অগ্নি নির্বাপন ও উদ্ধার কার্যক্রমের মহড়া প্রদর্শন করেন।

বুধবার (২০ মে) সকাল ১০টায় রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠানে

রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা নুরুল আবছারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফায়ার সার্ভিস সপ্তাহের  উদ্বোধন করেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান,   অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ উদ্দিন চৌধুরী ও রামগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীর রঞ্জন সাহা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময়  বক্তারা বলেন, অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ ও যেকোনো জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিস সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জানমাল রক্ষায় কাজ করে যাচ্ছেন। জনসচেতনতা বৃদ্ধি এবং আগুন প্রতিরোধে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নি নির্বাপন মহড়া প্রদর্শন করেন। মহড়ায় আগুন লাগলে কীভাবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয় এবং নিরাপদে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয় তা দেখানো হয়।

এছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মোঃ মাসুদ রানা মনি  লক্ষ্মীপুর।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

রামগঞ্জে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন, অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x