ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

উখিয়ায় বিজিবির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার, আটক ১

কক্সবাজারের উখিয়ায় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

জানা যায়, গত ১৯ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে উখিয়া ব্যাটালিয়নের অধীনস্থ হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ এর নিকট এবং বিওপি হতে প্রায় ২ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে ক্যারেঙ্গাঘোনা বিজিবি পোস্ট সংলগ্ন এলাকায় গোপনে অবস্থান নেয়।

এসময় কয়েকজন মাদক পাচারকারী মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুত গ্রামের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে ধাওয়া দিয়ে লুৎফর রহমান (২১) নামের এক যুবককে আটক করতে সক্ষম হয় বিজিবি। তিনি টেকনাফ উপজেলার বালুখালী এলাকার নুর আহমেদের ছেলে।

আটকের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে বাংলাদেশে নিয়ে আসছিলেন। এছাড়াও ইয়াবা পাচারের সঙ্গে আরও কয়েকজন স্থানীয় ব্যক্তি জড়িত রয়েছে বলেও তিনি তথ্য দেন।

বিজিবি সূত্রে জানা গেছে, মাদক পাচারের সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনতে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

উখিয়া বিজিবির অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে মাদক সরবরাহকারী ও চোরাকারবারীদের শনাক্ত করতে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

উখিয়ায় বিজিবির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার, আটক ১

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x