ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
বিভাগসমূহ

ইন্টেলিজেন্স তথ্যের ভিত্তিতে উখিয়ায় ৪৩ হাজার ৬০০ পিস ইয়াবা, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার : আটক ৩

কক্সবাজারের উখিয়া উপজেলার লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় ৩ জন রোহিঙ্গা আসামিকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

জানা যায়, গত ১৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-১ (ইস্ট) এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় হচ্ছে মর্মে ইন্টেলিজেন্স সূত্রে তথ্য পায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ১৪ এপিবিএন-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীনের দিকনির্দেশনায় লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের অপারেশন ইনচার্জ পুলিশ পরিদর্শক জানে আলম মুনশীর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে মোঃ জাহিদ হোসেন (৩৮) নামের এক রোহিঙ্গাকে তল্লাশি করে তার কোমরে গোঁজা অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলটির সাথে ৫ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন ছিল। এছাড়াও তার কাছ থেকে আরও ২টি ম্যাগাজিন ও ২২ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

পরে তার কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সময় নুর সেহেরা (১৮)-এর কাছ থেকে ২ হাজার পিস এবং আব্দুল হামিদ (৩২)-এর কাছ থেকে ১ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার মোট পরিমাণ ৪৩ হাজার ৬০০ পিস, যার আনুমানিক বাজারমূল্য ৬৫ লাখ ৪০ হাজার টাকা। ইয়াবার মোট ওজন প্রায় ৪ কেজি ২৪০ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।

অভিযান শেষে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত আলামতসহ আটক ব্যক্তিদের ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ইন্টেলিজেন্স তথ্যের ভিত্তিতে উখিয়ায় ৪৩ হাজার ৬০০ পিস ইয়াবা, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার : আটক ৩

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
উপদেষ্টাঃ 
আলহাজ্ব মনিরুল হক চৌধুরী 
ডা. চৌধুরী সায়মা  ফেরদৌস 
মোঃ ছিদ্দিকুর রহমান 
ইফতেখার হোসেন রুবেল 
সম্পাদক ও প্রকাশকঃ মো: মনিরুল ইসলাম 
সহ সম্পাদকঃ মো: মাহবুব  হাসান পাটোয়ারী
নির্বাহী সম্পাদকঃ রহিমা আক্তার 
বার্তা সম্পাদকঃ সাহিদা আক্তার লিপি 
 নিউজ রুম - 01959306782
বিজ্ঞাপন :-01408908329

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবি

0:00 0:00
1.0x