বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।। রোগীরা আবেগাপ্লুত
===============================
সেলিম রেজা, বিরল (দিনাজপুর) প্রতিনিধি। দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক আকস্মিক বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি হাসপাতাল কমপ্লেক্স ভবন, স্টাফ কোয়ার্টার ও পরিত্যাক্ত ভবনগুলো ঘুরে দেখেন এবং হাসপাতালের রোগীদের স্বাস্থ্যগত সমস্যাসহ চিকিৎসা সেবা প্রদানের অবস্থা শুনেন। রোগীরা শয্যাপাশে জাতীয় সংসদ সদস্যকে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। হঠাৎ সংসদ সদস্যকে শয্যাপাশে পেয়ে মন খুলে নিজের রোগ ও চিকিৎসার বৃত্তান্ত বললে তিনি তা মনোযোগ সহকারে শ্রবণ করেন। এসময় তিনি চিকিৎসক ও স্টাফদের আন্তরিক হওয়া এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের অনুরোধ করেন।
হাসপাতাল পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. পার্থ জ্বিময় সরকার ও সদ্য বদলী হওয়া আবাসিক মেডিকেল অফিসার ডা. আল মামুন চিকিৎসা সেবা প্রদানের বিভিন্ন বিষয় উল্লেখ করে প্রয়োজনীয় সরঞ্জাম ও ওষুধপত্রের বিবরণ জানান। জাতীয় সংসদ সদস্যের সাথে তাঁর ব্যাক্তিগত কর্মকর্তা নাজমুল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি মোঃ বাবুল হোসেন, সহ-সভাপতি রেজাউল ইসলাম বাদশা, ফিরোজ হোসেন, সাদেক আলী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা, সহসভাপতি শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক লুৎফর রহমান, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোফাচ্ছেল হক ছেলু, সাধারণ সম্পাদক শাহিনুর আলম জুয়েল, চালকল মালিক রকিবুল আলম বাবু, আব্দুল লতিফ, সাইদুর রহমান, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাজিব, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান বুলেট, আলম বাবু, আসাদুল ইসলাম, পৌরযুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুর রহমান, উপজেলা বাস্তুহারা দলের আহ্বায়ক সাবেক ভিপি মনজুর রহমান মহবুর, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মাহিদ প্রমূখ।
মতামত