কুমিল্লায় ৫ মাস পর কবর খুঁড়ে কিশোরের মরদেহের মাথা বিচ্ছিন্ন
কুমিল্লার লালমাই উপজেলায় চাঞ্চল্যকর এক ঘটনায় কবর খুঁড়ে ১৩ বছর বয়সী এক কিশোরের মরদেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের নাওড়া পূর্বপাড়া এলাকায়। নিহত কিশোরের নাম মারুফ। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় পাঁচ মাস আগে বিষপান করে আত্মহত্যা করে সে। পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
স্বজনরা জানান, সম্প্রতি কবরের আশপাশ অস্বাভাবিক অবস্থায় দেখতে পেয়ে সন্দেহ হয় তাদের। পরে কাছে গিয়ে দেখা যায়, কবর খুঁড়ে মরদেহের মাথা বিচ্ছিন্ন করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, এমন নৃশংস ঘটনা আগে কখনও ঘটেনি। তারা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট
মতামত